২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার পথে ইউভেন্তুসের আরেক ধাপ

ইতালির শীর্ষ লিগ সেরি আয় পালেরমোর মাঠে ১-০ গোলের কষ্টকর জয় পেয়েছে ইউভেন্তুস। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 01:25 AM

Updated : 12 Oct 2022, 03:26 PM

শনিবার রাতে ইউভেন্তুসের একমাত্র গোলটি করেন আলভারো মোরাতা। ৭০তম মিনিটে ইতালির মিডফিল্ডার ক্লদিও মার্সিচিওর পাস থেকে বল জালে ডড়ান স্প্যানিশ স্ট্রাইকার মোরাতা। 
 
জয়টা কষ্টের হলেও লিগ শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল ইউভেন্তুস। 
 
২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্তুস। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা।