মেসির জোড়া গোলে বার্সার জয়
লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পথে আরেকধাপ এগিয়েছে বার্সেলোনা। লিওনেল মেসির জোড়া গোলে এইবারকে ২-০ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনাকে শনিবার রাতে ম্যাচের শুরুতে কিছুটা ছন্দহীন মনে হলেও দ্রুতই মাঠে আধিপত্য বিস্তার করে লিওনেল মেসিরা। ৩১তম মিনিটে এগিয়েও যায় তারা।
নিজেদের ডি বক্সে স্বাগতিক ডিফেন্ডার বোরহা একিসা হাত দিয়ে বল ঠেকালে পেনাল্টি পায় বার্সেলোনা। তা থেকেই দলকে এগিয়ে দেন মেসি।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন দারুণ ফর্মে থাকা লুইস সুয়ারেস।
দ্বিতীয়ার্ধ্বের ষষ্ঠ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি তিনি।
