মুলারের নৈপুণ্যে শিরোপার পথে বায়ার্নের আরেক ধাপ
জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগার শিরোপা জয়ের পথে জিতেই চলেছে বায়ার্ন মিউনিখ। হানোভারের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়লেও টমাস মুলারের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে শনিবার বায়ার্নের অন্য গোলটি করেন চাবি আলোনসো। আর হানোভারের একমাত্র গোলদাতা হিরোশি কিয়োতাকে।
