২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার জয়ে আলোচনায় নেইমারের পেনাল্টি ‘মিস’

ভিয়ারিয়ালের বিপক্ষে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার জয়ে একটা ‘কালো দাগ’ নেইমারের পেনাল্টি ‘মিস’। ম্যাচ শেষে এ নিয়ে কথা বলতে হয় কোচ লুইস এনরিকেকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 02:29 PM

Updated : 26 Jul 2022, 11:55 AM

ঘরের মাঠ কাম্প নউয়ে বুধবার বার্সেলোনার গোল তিনটি করেন লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও জেরার্দ পিকে। ৭০তম মিনিটে স্কোরশিটে নাম লেখানোর সুযোগ পান নেইমারও। নিজেদের ডি বক্সে ভিয়ারিয়ালের এক ডিফেন্ডার বলে হাত লাগালে পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু নেইমারের নেয়া পেনাল্টি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।

লিওনেল মেসি থাকতেও নেইমার কেন পেনাল্টি কিক নিলেন- ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এই প্রশ্ন ওঠে। এনরিকে এর ব্যাখ্যা দেন।

“যারা পেনাল্টি নেবে, তাদের একটি তালিকা তৈরি করি আমরা। কিন্তু (মাঠে) তারাই সিদ্ধান্ত নেয়। লিওই আমাদের পেনাল্টি নেয় এবং নেইমার দ্বিতীয় জন। আমি নিশ্চিত, ওরা এ নিয়ে কথা বলেছে।”

এই পেনাল্টি থেকে গোলের সুযোগ হারানোটা বাদ দিলে বার্সেলোনার জন্য সবকিছু ঠিকঠাকই হয়েছে। প্রথম লেগ জিতে ফাইনালে বলতে গেলে এক পা দিয়ে রেখেছে তারা। দলের পারফরম্যান্স নিয়ে খুশি এনরিকে।

“আমি মনে করি, আমরা রক্ষণে বসে থাকা প্রতিপক্ষের বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলেছি এবং ফলটি আমাদের জন্য ভালো।”

পুরনো খবর:

ফাইনালে এক পা বার্সেলোনার