২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে বার্সা প্রধানের প্রশংসা পেলেন নেইমার

জন্মদিনে ক্লাব সভাপতির অকুণ্ঠ প্রশংসা পেলেন নেইমার। ব্রাজিলের এই তারকাকে গেল বছরের সেরা তরুণ প্রতিভা বলেছেন বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 11:40 AM

Updated : 22 Aug 2022, 11:39 AM

গত বৃহস্পতিবার ভ্যাটিকানে পোপের সঙ্গে দেখা করতে যান বার্তোমেউ। ওখানে ব্যস্ততার মাঝেও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেইমারের প্রসঙ্গ উঠলে ক্লাব প্রধান বলেন, “গত বছর আমরা বিশ্বের সেরা তরুণ প্রতিভাকে দলে ভেড়াই।”

সান্তোস থেকে বার্সেলোনার আসার সময় নেইমারকে ঘিরে কাতালুনিয়া দলটির সমর্থকদের প্রত্যাশা নিশ্চিয়ই অনেক ছিল। কিন্তু নতুন দলের হয়ে অভিষেক মৌসুমে তেমন কিছু করতে পারেননি তিনি। তবে এই মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন তিনি।

শুধু মাঠে নয়, ক্লাবের হয়ে মাঠের বাইরের বিভিন্ন কাজেও নেইমারের প্রশংসা করেন বার্তোমেউ। তাছাড়া কোনো আপত্তি ছাড়াই ক্লাবের বিভিন্ন প্রচারণায় নেইমারের অংশ নেওয়ার কথাও জানান সভাপতি।

মৌসুমের শুরু থেকেই দারুণ খেলতে থাকা নেইমার সাম্প্রতিক সময়ে যেন আরও দুর্দান্ত হয়ে উঠেছেন। গত তিন ম্যাচে ৫টি গোল করেন তিনি। দলের অন্যতম সেরা খেলোয়াড়ের ২৩তম জন্মদিন স্মরণীয় করে রাখতে ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ভাইনে বিশেষ বার্তা দিয়েছে বার্সেলোনা।