২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুরিকাহত হয়ে হাসপাতালে আফগান কোচ

ছুরিকাহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আফগানিস্তান জাতীয় ফুটবল দলের সাবেক কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 03:08 AM

Updated : 22 Aug 2022, 11:27 AM

পুলিশের জানায়, শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের অদূরে দুবৃত্তরা কোচ মোহাম্মদ ইউসুফ কারগারকে তার বাড়ির কাছে ছুরি দিয়ে আঘাত করেন।

৫২ বছর বয়সী সাবেক এই কোচের ওপর হামলার কারণ এখনও জানা যায়নি।

তালিবান শাসন আমলে আফগানিস্তানে প্রায় সব ধরণের খেলা বন্ধ হয়ে গিয়েছিল। ২০০১ সালে তাদের পতনের পর দেশটির ফুটবল দল গঠনে ইউসুফ গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তার অধীনেই ২০১৩ সালে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় আফগানিস্তান।