২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বার্থপর’ বেলের ওপর খেপেছেন রোনালদো

স্পেনের লা লিগায় টানা দ্বিতীয় ম্যাচে গ্যারেথ বেলের ওপর রাগলেন ক্রিস্তিয়ানো রোনালদো। গত শনিবার এসপানিওলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে একবার পেনাল্টি বক্সে রোনালদো খুব ভালো অবস্থানে থাকলেও বেল তাকে পাস না দিয়ে নিজেই শট নেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 07:58 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে ম্যাচটি ৩-০ গোলে জেতে রিয়াল মাদ্রিদ।

রোনালদোকে পাস না দিয়ে বেল যে শটটি নেন, সেটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়। রোনালদো তখনই এর প্রতিক্রিয়া দেখান।

এর আগে গত সপ্তাহেও ঠিক একইরকম একটি কাজ করেন বেল। বেনজেমাকে বল না দিয়ে নিজেই গোলে শট নেন। ভালেন্সিয়ার বিপক্ষে সেই ম্যাচটি ২-১ গোলে হারে রিয়াল।

শনিবার এই ঘটনার পর বেলকে রিয়ালের সমর্থকরা দুয়োও দেয়। তার এই কাজটাকে অনেকেই দেখছেন স্বার্থপরতা হিসেবে।

রিয়াল মাদ্রিদের ৩-০ ব্যবধানের জয়ে একটি ফ্রি-কিকে অসাধারণ একটি গোল করেন বেল। তার এই অবদানের প্রশংসা করলেও কোচ কার্লো আনচেলত্তি ‘স্বার্থপর খেলোয়াড়দের’ সমস্যা দূর করবেন বলে ইঙ্গিত দেন। রোনালদো তখন বিরক্ত হওয়ার প্রতিক্রিয়া দেখালেও বেলের সঙ্গে তার সম্পর্কটা ভালো বলেই জানান রিয়াল কোচ। “তাদের (বেল ও রোনালদো) এবং সবার সঙ্গে সম্পর্ক অনেক ভালো।”