মেসি-এনরিকে ‘দ্বন্দ্ব’ নিয়ে নিশ্চুপ নেইমার
গণমাধ্যমে উঠে আসা বার্সেলোনার ‘ড্রেসিংরুম বিতর্ক’ নিয়ে কথা বলতে অস্বীকার করেছেন এলচের বিপক্ষে জোড়া গোল করা নেইমার।
গত বৃহস্পতিবার রাতে স্প্যানিশ কাপে এলচেকে ৫-০ গোলে হারায় বার্সেলোনা।
ওই ম্যাচ শেষে লিওনেল মেসি ও লুইস এনরিকের মধ্যে ‘দ্বন্দ্ব’ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মন্তব্য করতে অস্বীকার করেন নেইমার।
“ড্রেসিংরুমে কি হয়েছে, তা নিয়ে আমি কথা বলব না। এই ফলে আমি খুব খুশি, আমরা সবাই দারুণ একটা ম্যাচ খেললাম। আমি আবারও বলছি, ড্রেসিংরুমে কি হয়েছে তা নিয়ে আলোচনা করতে আমি পছন্দ করি না। সেসব ব্যক্তিগত বিষয়।”
