২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বার্সাতেই থাকছেন মেসি’

একদিকে কোচ লুইস এনরিকের সঙ্গে লিওনেল মেসির ‘দ্বন্দ্ব’, অন্যদিকে ইনস্টাগ্রামে আর্জেন্টিনার এই তারকার চেলসিকে অনুসরণ করার খবর- সব মিলিয়ে অনেকেই মেসির বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা দেখছিলেন। তবে ক্লাবটির সভাপতি সেসব উড়িয়ে দিয়ে জানালেন, কোথাও যাচ্ছেন না টানা চারবারের বর্ষসেরা ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 02:38 AM

Updated : 12 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

মেসির বাবার সঙ্গে যোগাযোগ চেলসির
মেসির সঙ্গে ‘দ্বন্দ্বে’ শঙ্কায় এনরিকের ভবিষ্যৎ?

বুধবার বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ সাংবাদিকদের জানান, তার দলে সুখেই আছেন মেসি।

“মেসির ২০১৮ সাল পর্যন্ত চুক্তি আছে, ক্লাবে সে সুখে আছে এবং এখানে সে আরও শিরোপা জিততে চায়।”

গত কয়েক দিনে স্পেনের গণমাধ্যমে খবর বেরোয়, কোচ এনরিকের অধীনে সুখে নেই লা লিগার সর্বোচ্চ গোলদাতা। স্পেনের একটি সংবাদমাধ্যমের খবরে গুজবটিতে নতুন মাত্রা যোগ হয়- মেসির বাবার সঙ্গে নাকি চেলসি কর্তৃপক্ষ দেখা করেছে।

বার্তোমেউ অবশ্য সমর্থকদের শান্ত হতে বলেছেন। দলের সেরা তারকাকে তারা কিছুতেই ছাড়বে না বলেও জানান তিনি।

“এই ব্যাপারে ভয়ের কিছু নেই। মেসি দলের কেন্দ্রীয় চরিত্র। তাকে ঘিরেই দল গড়ে উঠেছে।”

মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড় বলে বার্সেলোনা সভাপতি আবারও মনে করিয়ে দেন যে, আর্জেন্টিনার ছোট্ট জাদুকরকে বার্সা বিক্রি করতে চায় না।