মেসির বাবার সঙ্গে যোগাযোগ চেলসির
লিওনেল মেসির চেলসিতে যাওয়ার গুজব নতুন মাত্রা পেয়েছে স্পেনের সংবাদমাধ্যমের একটি খবরে। চেলসি কর্তৃপক্ষ নাকি বার্সেলোনা তারকার বাবার সঙ্গে কথা বলেছেন।
কাতালান ভাষার রেডিও স্টেশন আরএসি-ওয়ানের খবর অনুযায়ী, মেসির বাবা হোর্হের সঙ্গে চেলসির কর্মকর্তারা দেখা করেন।
রেডিও স্টেশনটি জানায়, চেলসির ওই কর্মকর্তারা নাকি এই মুহূর্তে কোচ লুইস এনরিকের সঙ্গে মেসির ঝামেলা আর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তাকে বেঞ্চে বসিয়ে রাখার বিষয়টি হোর্হেকে মনে করিয়ে দেন।
স্পেনের ক্রীড়া দৈনিক স্পোর্ত জানায়, লন্ডনের ক্লাবটি মেসির চুক্তির বাইআউট ক্লজের বিপুল পরিমাণ অর্থও দিতে রাজি আছে।
