২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসিকে অনুসরণ মেসির!

লিওনেল মেসির চেলসিতে যাওয়া নিয়ে মাঝে একবার গুঞ্জন উঠলেও কখনও এ নিয়ে কিছু বলেননি তিনি। তবে বার্সেলোনার সবচেয়ে বড় তারকা সম্প্রতি ইনস্টাগ্রামে চেলসিকে অনুসরণ করা শুরু করায় আশায় বুক বাঁধতে পারেন ইংলিশ ক্লাবটির সমর্থক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 04:09 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

ইংল্যান্ডের দৈনিক মিরর জানায়, চেলসি ছাড়াও ক্লাবটির দুই খেলোয়াড় সেস ফাব্রেগাস ও ফিলিপে লুইসকে ইনস্ট্রাগ্রামে অনুসরণ শুরু করছেন চারবারের বর্ষসেরা ফুটবলার মেসি। এদিকে তার প্রেমিকা আন্তোলেনা রোকুস্সো টুইটারে চেলসিকে অনুসরণ করছেন।

বার্সেলোনা থেকে মেসিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আনতে চেলসির ২০ কোটি পাউন্ড পর্যন্ত লাগতে পারে বলে ধারণা করছে অনেকেই।

চেলসির মালিক রোমান আব্রামোভিচ মেসিকে কিনতে আগ্রহী বলে গণমাধ্যমে খবর বেরিয়েছিল।

তবে আর্জেন্টিনার অধিনায়ক মেসি কখনই প্রিমিয়ার লিগে খেলার আগ্রহ প্রকাশ করেননি। আর গত বছরই তিনি বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ান।