২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেফারিকে বোতল ছুড়ে নিষিদ্ধ ডিফেন্ডার

রেফারির দিকে বোতল ছুড়ে মেরে নিষিদ্ধ হতে হলো বুলগেরিয়ার ফুটবলার দিয়ান মলদোভানভকে। বুলগেরিয়ার ফুটবল ইউনিয়ন জানিয়েছে, লোকোমোতিভ প্লোভদিভের এই ডিফেন্ডারকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 10:28 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

২৯ বছর বয়সী মলদোভানভকে ৮ হাজার লেভ জরিমানাও করা হয়।
ঘটনাটি ঘটে লিগে চেমো মোর ভার্নার সঙ্গে মলদোভানভের দলের ১-১ গোলে ড্র করার পর।

ম্যাচ শেষে মাঠে ঢুকে যান চোটের কারণে আগেই বদলি হওয়া মলদোভানভ। রেফারির দিকে তেড়ে গিয়ে বোতল ছুড়ে মারেন তিনি। এরপর গালাগালও করেন।