দাবার শীর্ষে মোহামেডান, নৌ বাহিনী
প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে যুগ্মভাবে শীর্ষস্থান ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ নৌ বাহিনী। সোমবার ষষ্ঠ রাউন্ড শেষে দুই দলেরই পয়েন্ট ১০।
অলিম্পিক এসোসিয়েশনের মিডিয়া সেন্টারে ষষ্ঠ রাউন্ডে ৪-০ পয়েন্টে ফায়ার-সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাবকে হারায় মোহামেডান। আর সৃজন চেস ক্লাবকে ৪-০ পয়েন্টে হারায় নৌ বাহিনী।
মঙ্গলবার শীর্ষে থাকা এই দুই দল মুখোমুখি হবে।
ষষ্ঠ রাউন্ডে লিওনাইন চেস ক্লাব ২.৫-১.৫ পয়েন্টে প্রিতম-প্রিজম চেস ক্লাব নারায়ণগঞ্জকে এবং বাংলাদেশ নৌ বাহিনী জুনিয়র দাবা দল ২.৫-১.৫ ব্যবধানে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে হারিয়েছে।
