২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোয়েশিয়ার বিপক্ষে নেই বালোতেল্লি

চোটের কারণে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইউরো বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের দল থেকে মারিও বালোতেল্লিকে সরিয়ে নেয়া হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 11:02 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

ইতালির ফুটবল অ্যাসোসিয়েশন শনিবার জানায়, গত শুক্রবার অনুশীলনের সময় পায়ের পেশিতে চোট পাওয়ায় এবং কুঁচকিতে অল্প ব্যথা অনুভব করায় ক্লাবে ফিরে গেছেন লিভারপুলের স্ট্রাইকার বালোতেল্লি।

রোববার বাংলাদেশ সময় রাত একটায় ঘরের মাঠ সান সিরোয় ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ইতালি।

একই কারণে আগামী মঙ্গলবার আলবেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও খেলতে পারবেন না বালোতেল্লি। ব্রাজিল বিশ্বকাপের পর এই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছিলেন ২৪ বছর বয়সী এই খেলোয়াড়।

চোটের কারণে ইতালির দল থেকে ছিটকে পড়েছেন ইউভেন্তুসের ডিফেন্ডার আঞ্জেলো ওগবোন্নাও।