২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের ভলিবলের সেমিতে পাবনা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম

আন্তঃজেলা মহিলা ভলিবলের সেমি-ফাইনালে উঠেছে পাবনা, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম জেলা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 09:31 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

বুধবার ভলিবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, কোয়ার্টার-ফাইনালে পাবনা জেলা ২৫-১০, ২৫-৯ পয়েন্টে নড়াইলকে, রাজশাহী ২৫-১২, ২৫-৫ পয়েন্ট রংপুরকে, খুলনা ২৫-৭, ২৫-১১ পয়েন্টে সাতক্ষীরাকে এবং চট্টগ্রাম ২৫-১১, ২৫-৮ পয়েন্টে কিশোরগঞ্জ জেলাকে হারিয়ে শেষ চারে পৌঁছে যায়।

ঢাকা ভলিবল স্টেডিয়ামে শুক্রবার দুটি সেমি-ফাইনালে রাজশাহী-চট্টগ্রাম ও পাবনা-খুলনা মুখোমুখি হবে। একই দিন দুপুর ২টায় হবে ফাইনাল।