২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা ডিফেন্ডারের দর্শনীয় আত্মঘাতী গোল!

ইংলিশ প্রিমিয়ার লিগে অসাধারণ এক গোল করলেন আর্জেন্টিনার ডিফেন্ডার সান্তিয়াগো ভেরজিনি। তবে গোলটি তিনি করলেন নিজেদের জালে। সাউথ্যাম্পটনের কাছে ৮-০ গোলে হেরে যাওয়া ম্যাচে তার দল সান্ডারল্যান্ড আত্মঘাতী গোল খেয়েছে আরো একটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2014, 01:00 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

ভেরজিনির গোলটিকে অনেকেই বলছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম দর্শনীয় আত্মঘাতী গোল!

নিজেদের পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে বল বিপদমুক্ত করতে চান ভেরজিনি। কিন্তু তার ডান পায়ের ভলিটি বুলেট গতিতে নিজেদের জালে ঢুকে যায়।

দ্বিতীয়ার্ধে লিয়াম বার্ডকাটের আত্মঘাতী গোলে ব্যবধান ৩-০ হয়।

সান্ডারল্যান্ডের ভুলে ভরা এই ম্যাচে আরেকটি মজার ঘটনা ঘটে। ৭৮ মিনিটে গোলরক্ষক কোনো চাপ ছাড়াই প্রতিপক্ষের খেলোয়াড় তাদিচকে বল পাস দেন। সেটি থেকে গোল করে ব্যবধান ৬-০ করে সান্ডারল্যান্ড।

প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনের এটি সবচেয়ে বড় জয়। আর ৮ গোলের ব্যবধানে এর আগেও ইংলিশ প্রিমিয়ার লিগে তিন বার হারে সান্ডারল্যান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ব্যবধানে ব্যবধানে হারের তালিকায় এটি আছে দ্বিতীয় স্থানে।