মরিনিয়োকে ধাক্কা দেয়ায় ক্ষমা চাইলেন ভেঙ্গার
চেলসির কোচ জোসে মরিনিয়োকে ধাক্কা দেয়ায় অনুতপ্ত আর্সেনালের কোচ আর্সেন ভেঙ্গার। ফরাসি একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ওই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।
গতসপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ চলার সময় ঘটনাটি ঘটে। আর্সেনালের আলেক্সিস সানচেসকেচেলসির গ্যারি ক্যাহিল ফাউল করলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ভেঙ্গার। নিজের সীমানাছেড়ে স্বাগতিক চেলসির কোচের দিকে কিছুটা এগিয়ে আসেন তিনি। এরপর মরিনিয়োর সঙ্গে উত্তপ্তবাক্য বিনিময়ের এক মুহূর্তে মরিনিয়োকে বেশ জোরেই ধাক্কা মারেন তার চেয়ে দীর্ঘদেহী ভেঙ্গার।
পরেএই দুই কোচের মধ্যে আর কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটলেও গণমাধ্যমে ব্যাপারটা নিয়ে নিয়মিতখবর হতে থাকে। এ নিয়ে ভেঙ্গার যেন কিছুটা বিরক্তই।
"এইগল্পটাকে খুব বেশি গুরুত্ব দেয়া হয়েছে। তবে আমার ওভাবে প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি।সবসময় আমি আমার যেকোনো ধরণের আক্রমণাত্মক আচরণের জন্য ক্ষমা চেয়েছি এবং (মরিনিয়োকেধাক্কা দেয়ার জন্যে) আমি ক্ষমা চাচ্ছি।"
ইংল্যান্ডেরফুটবল সংস্থা (এফএ) ফরাসি কোচ ভেঙ্গারের বিরুদ্ধে অবশ্য কোনো ব্যবস্থা নিচ্ছে না।
