২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাসিয়াসকে দুষছেন না স্পেন কোচ

ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে স্লোভাকিয়ার কাছে ২-১ গোলের হারের দায় গোলরক্ষক ইকের কাসিয়াসের ওপর চাপাতে রাজি নন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 12:48 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

পুরনো খবর:

অঘটনের শিকার স্পেন

বৃহস্পতিবার জিলিনায় ‘সি’ গ্রুপের ম্যাচে ১৭তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল খেয়ে পিছিয়ে পড়ে স্পেন। স্পেনের দুইজন খেলোয়াড়ের মাঝখান দিয়ে ইউরাই কুকার জোরালো শট যাচ্ছিল ঠিক কাসিয়াস বরাবর। কিন্তু তিনি আগেই ডানদিকে ঝাঁপিয়ে পড়ায় বল ঠেকাতে পারেননি।

বদলি খেলোয়াড় পাকো আলকাসেরের গোলে এক পয়েন্ট পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল ইউরোর শেষ দুটি আসরের চ্যাম্পিয়ন স্পেনের। কিন্তু ৮৭তম মিনিটে মিরোস্লাভ স্টচের গোলে ২০০৬ সালের অক্টোবরের পর ইউরোর বাছাই পর্বে স্পেনের প্রথম হার নিশ্চিত হয়ে যায়।

মাঝে মধ্যেই যেন ছন্দ হারিয়ে ফেলছেন স্পেনের অধিনায়ক কাসিয়াস। বিশ্বকাপে পুরোপুরিই অনুজ্জ্বল ছিলেন রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক। তবে কোচ দেল বস্ককে পাশেই পাচ্ছেন তিনি।

“স্লোভাকিয়ার সঙ্গে এর আগে ভালো কয়েকটি সুযোগ ব্যর্থ করেন কাসিয়াস। আমি পরিষ্কারভাবে এটা দেখতে পাইনি, তবে বল অদ্ভূতভাবে এগিয়েছিল আর ইকেরকে বিভ্রান্ত করেছিল।”

কোনো টুর্নামেন্টের বাছাইয়ে ৮ বছরের মধ্যে প্রথম হারের দায় খেলোয়াড়দের দিচ্ছেন না দেল বস্ক। নিঁখুত লক্ষ্যে বল পাঠাতে না পারায় আর প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তায়ই হারতে হয়েছে বলে মনে করেন তিনি।

ব্রাজিলে জন্ম নেয়া স্পেনের স্ট্রাইকার দিয়েগো কস্তা আবারো ব্যর্থ। ষষ্ঠ ম্যাচেও স্পেনের জন্য গোল পাননি চেলসির এই তারকা। তবে কস্তার উদ্যম আর প্রচেষ্টায় সন্তুষ্ট বলেই জানান দেল বস্ক।