স্বাধীনতার পক্ষে বার্সেলোনার জার্সি বদল
ক্লাবের ইতিহাসে এই প্রথম ‘হোম জার্সি’ না পরে ক্যাম্প নউয়ে খেলতে নামবে বার্সেলোনা। শনিবার আথলেতিকো বিলবাওয়ের বিপক্ষে নিজেদের মাঠে কাতালুনিয়ার স্বাধীনতার সমর্থনে মেসিরা পতাকার রঙে ‘সেনিয়ারা’ জার্সি পরে নামবে।
ক্যাম্প নউতে বার্সেলোনা নীল ও স্কারলেট দাগের জার্সিতে খেলে। হলুদ আর লাল দাগের এই জার্সি স্পেন থেকে আলাদা হওয়ার চেস্টায় থাকা কাতালুনিয়া প্রদেশের পতাকার রঙের। বাসিন্দারা তাদের পতাকাকে বলে সেনিয়ারা। স্বায়ত্তশাসিত এই প্রদেশের রাজধানী বার্সেলোনা।
