ফ্রান্সকে রুখে দিল সার্বিয়া
এগিয়ে গিয়েও সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ফ্রান্স। প্রতিপক্ষের মাঠ থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফিরেছে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের আয়োজকরা।
রোববার সার্বিয়ার মাঠে ম্যাচের বেশিরভাগ সময়ই ভালো খেলে ১৩তম মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। দলকে এগিয়ে দেয়া গোলটি করেন পল পগবা।
দ্বিতীয়ার্ধে সার্বিয়ার আলেক্সান্দার কোলারভের দুর্দান্ত একটি ফ্রি কিক ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলরক্ষক উগো লিওরিস। তবে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ৩০ মিটার দূর থেকে আরেকটি ফ্রি কিক থেকে ম্যাচে সমতা ফেরান ।
