২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নে চূড়ান্ত লিভারপুলের রেইনা

পেপে রেইনার লিভারপুল থেকে বায়ার্ন মিউনিখে যাওয়ার বিষয়টি আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। শুক্রবার জার্মানির বুন্দেসলিগার ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করলেন স্পেনের এই গোলরক্ষক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 12:55 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

পুরনো খবর:

বায়ার্নে যাচ্ছেন রেইনা

বায়ার্ন জানায়, রেইনার সঙ্গে তাদের চুক্তিটি তিন বছরের।

বেলজিয়ামের গোলরক্ষক সিমোঁ মিনোলেকে দলে নেয়ার পর লিভারপুল তাকে গত মৌসুমের ধারে নাপোলিতে পাঠিয়ে দেয়।

৩১ বছর বয়সী রেইনা লিভারপুলে যোগ দেন ২০০৫ সালে। সেই থেকে আটটি মৌসুম 'অল রেড' নামে পরিচিত দলটির এক নম্বর গোলরক্ষক ছিলেন তিনি; ক্লাবের হয়ে খেলেন ৩৯৪টি ম্যাচ।

মিনোলের কারণে লিভারপুল ছেড়ে যেখানে যাচ্ছেন, সেই বায়ার্নেও আছেন বিশ্বের অন্যতম সেরা এক গোলরক্ষক মানুয়েল নয়ার। তার সঙ্গে লড়াই করেই শুরুর একাদশে জায়গা করে নিতে হবে রেইনাকে।