২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হার দিয়েই শুরু স্কলারির

ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে ফেরাটা সুখকর হলো না জাতীয় দলের সাবেক কোচ লুইস ফেলিপে স্কলারির। ব্রাজিলের শীর্ষ লিগ সেরি আতে নিচের সারির ক্লাব ভিতোরিয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে তার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 12:44 PM

Updated : 13 Oct 2022, 12:24 PM

পুরনো খবর:

কোচিংয়ে ফিরলেন স্কলারি

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের মাঠে কুরিচিবার কাছে হেরে যাওয়ার পর কোচ এন্দেরসন মোরেইরাকে বরখাস্ত করে পোর্তো আলেগ্রের ক্লাব গ্রেমিও। এরপর ব্রাজিল জাতীয় দল থেকে সরে দাঁড়ানো স্কলারিকে তৃতীয়বারের মতো নিয়োগ দেয় তারা।

তবে ১৯৯৫ সালে গ্রেমিওকে দক্ষিণ আমেরিকার ক্লাব চ্যাম্পিয়শিপ লিবার্তাদোরেস কাপ ও ব্রাজিলের চ্যাম্পিয়নশিপ জেতানো স্কলারি এবার শুরুতেই ভালো কোনো প্রভাব রাখতে পারেননি।

দেশের মাটির বিশ্বকাপটা ভালো কাটেনি ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো স্কলারির। সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে যাওয়ার পর স্কলারিকে বরখাস্ত করার দাবি ওঠে।

এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হেরে যায় ব্রাজিল। তাকে সরিয়ে দেয়ার দাবিটা আরো জোরালো হয়। বিশ্বকাপ শেষে অবশ্য ব্যর্থতার দায় কাঁধে নিয়ে নিজেই সরে দাঁড়ান স্কলারি।

মাত্র তিন সপ্তাহ চাকরিহীন ছিলেন লুইস ফেলিপে স্কলারি। এর পরই যোগ দেন পুরানো ক্লাব গ্রেমিওতে।