২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফন পের্সির বিশ্রাম

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার ইউনাইটেডের সূচনা ম্যাচে খেলবেন না রবিন ফন পের্সি। ডাচ এই ফরোয়ার্ডকে আরেকটু বিশ্রাম দিতে চান কোচ লুইস ফন গাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 05:28 PM

Updated : 13 Oct 2022, 12:24 PM

ব্রাজিল বিশ্বকাপে ব্যস্ত সময় কাটাতে হয় ফন পের্সিকে। ৩০ বছর বয়সী এই ফরোয়র্ডের দল নেদারল্যান্ডস ব্রাজিল বিশ্বকাপ থেকে তৃতীয় হয়ে ফেরে।

এর পর থেকে ছুটি কাটাচ্ছেন ফন পের্সি। এখনো তিনি ইউনাইটেডের অনুশীলনে ফেরেননি। এ কারণেই ১৬ অগাস্ট সোয়ানসি সিটির বিপক্ষে লিগের প্রথম ম্যাচে তাকে খেলাতে চান না ফন গাল।

আগামী সোমবার অনুশীলনে যোগ দেয়ার কথা ফন পের্সির।