২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউভেন্তুস কোচের অবাক করা পদত্যাগ

ইউভেন্তুসের সঙ্গে আরেকটা মৌসুম কাটানোর জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন আন্তোনিও কোন্তে। কিন্তু দুই মাস যেতে না যেতেই সবাইকে অবাক করে দিয়ে পদত্যাগ করলেন দলকে সেরি 'আ'র হ্যাটট্রিক শিরোপা জেতানো এই কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 02:13 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

ঠিক কী কারণে কোন্তে এমন সিদ্ধান্ত নিলেন, সেটা তিনি জানাননি। নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলতে চাননি ইতালির এই কোচ।

"এখন আমি বর্তমান নিয়েই ভাবছি, সিদ্ধান্তটা মাত্রই নিলাম।"

ভবিষ্যৎ নিয়ে পরে ভাবা যাবে বলে জানান কোন্তে।

তবে সংবাদমাধ্যমের প্রতিবেদন, বাজে একটা বিশ্বকাপ অভিযান শেষে ইতালির জাতীয় দল থেকে কোচ চেজারে প্রানদেল্লির পদত্যাগের পর সে পদে বসতে পারেন কোন্তে।

খেলোয়াড় হিসেবে ইউভেন্তুসে ১৩ বছর কাটানো কোন্তে ক্লাবটির কোচের দায়িত্ব নেন ২০১১ সালে। এর পর দলকে টানা তিনটি সেরি 'আ' জেতান তিনি।

ইউভেন্তুস অধিনায়ক জানলুইজি বুফ্ফন ঠিক জানেন না কেন কোন্তে এভাবে চলে যাচ্ছেন। কোচের সঙ্গে বুফ্ফনের কথাও হয়নি। তবে তার চলে যাওয়াকে ক্লাবের জন্য বড় এক ক্ষতি হিসেবেই দেখছেন অধিনায়ক।