১৪ অক্টোবর থেকে ঢাকায় এএফসি মহিলা ফুটবল
ঢাকার মাটিতে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল বাছাই পর্বের দিনক্ষণ এবং দল চূড়ান্ত হয়েছে।
মঙ্গলবার বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৪-২৩ অক্টোবর বাছাই পর্বের ‘বি’ গ্রুপের খেলাগুলো ঢাকায় হবে। এই গ্রুপে অংশ নেয়া ছয়টি দল হলো, বাংলাদেশ, ইরান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ভারত।
১৪ অক্টোবর প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে জর্ডানের। ১৬ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত, ১৮ অক্টোবর ভারত, ২১ অক্টোবর কাতার ও ২৩ অক্টোবর ইরানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
