২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিঠের ব্যথা নিয়েও চূড়ান্ত দলে রিবেরি

পিঠে ব্যথায় ভুগছেন ফ্রাঙ্ক রিবেরি। তবু ফ্রান্সের অন্যতম সেরা তারকাকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রেখেছেন কোচ দিদিয়ের দেশম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 01:59 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

পুরনো খবর:

ফ্রান্সের হোঁচটে বড় দুশ্চিন্তা রিবেরি

সোমবার ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল দিয়েছে ফ্রান্স। দল ঘোষণার পর রিবেরির পিঠের ব্যথা নিয়ে দেশম জানান, তার আশা রোববারের প্রীতি ম্যাচের আগেই পুরো 'ফিট' রিবেরিকে পাবে ফ্রান্স।

জ্যামাইকার বিপক্ষে রোববার বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স।

১৫ জুন পোর্তো আলেগ্রেতে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের বিশ্বকাপ অভিযান। ‘ই’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ইকুয়েডর।