২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের হোঁচটে বড় দুশ্চিন্তা রিবেরি

বিশ্বকাপ প্রস্তুতিতে দেশের মাটিতে একটা হোঁচট খেল ফ্রান্স। বিশ্বকাপের বাইরের দল প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। তবে এই ড্রয়ের জন্য নয়, ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের বড় দুশ্চিন্তা দলের অন্যতম বড় তারকা ফ্রাঙ্ক রিবেরির পিঠের ব্যথা নিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 01:13 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

Image
অনুশীলনে খোশ মেজাজেই আছেন রিবেরি, কিন্তু তার পিঠের ব্যথা ভাবাচ্ছে ফ্রান্স কোচকে।

অনুশীলনে খোশ মেজাজেই আছেন রিবেরি, কিন্তু তার পিঠের ব্যথা ভাবাচ্ছে ফ্রান্স কোচকে।

রোববার নিসে চোটের কারণে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারেননি রিবেরি। তার জায়গায় খেলেছেন আন্তোয়ান গ্রিজমান। এই ফরোয়ার্ডের গোলেই ৮২তম মিনিটে এগিয়ে যায় ফ্রান্স।

৮৯ মিনিটে ভিক্তর ক্যাসেরেসের গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে। আগের ম্যাচে অলিভিয়ের জিরুদের জোড়া গোলে নরওয়কে ৪-০ গোলে হারানো ফ্রান্স এবার জয়বঞ্চিত হলো।

তবে এ নিয়ে ভাবছেন না কোচ, তার সব ভাবনা রিবেরিকে নিয়ে, “আমার নতুন কিছু আর বলার নেই। আগামী রোববারের ম্যাচের জন্য তাকে প্রস্তুত করে তুলতে সর্বাত্মক চেষ্টা করব।”

আগামী রোববার বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে জ্যামাইকার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।

ব্রাজিল বিশ্বকাপে 'ই' গ্রুপে ফ্রান্সের তিন প্রতিপক্ষ ইকুয়েডর, হন্ডুরাস ও সুইজারল্যান্ড।