২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হার দিয়ে প্রস্তুতি শুরু করল হন্ডুরাস

ব্রাজিলে পা রাখার আগে ৩টি প্রীতি ম্যাচের প্রথমটিতে হেরে গেছে হন্ডুরাস। তুরস্কের কাছে তাদের হারটি ২-০ গোলের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 12:47 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বৃহস্পতিবার প্রীতি ম্যাচের প্রথমার্ধটা ছিল নিষ্ফলা। ৭০তম মিনিটে তুরস্ককে এগিয়ে দেন এরদিনক। ৮৩তম মিনিটে তার পাস থেকেই ব্যবধান ২-০ করেন কানের এরকিন।

ব্রাজিলে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রেই বাকি দুটি প্রীতি ম্যাচ খেলবে কনকাকাফ অঞ্চল থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে স্থান করে নেয়া হন্ডুরাস; রোববার হিউস্টনে ইসরায়েল আর ৭ জুন মিয়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে।

ব্রাজিল বিশ্বকাপে ১৫ জুন ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে হন্ডুরাসের অভিযান। 'ই' গ্রুপে হন্ডুরাসের বাকি দুই প্রতিপক্ষ ইকুয়েডর ও সুইজারল্যান্ড।