২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদো স্যান্ডউইচ

ফুটবলপ্রেমীদের শুধু মনের ক্ষুধা নয়, এবার তাদের পেটের ক্ষুধাও মেটাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাও পাওলোর ক্যাম্পিনাস শহরে গেলেই মিলবে ‘ক্রিস্টিয়ানো রোনালদো স্যান্ডউইচ’।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 07:55 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

ব্রাজিল বিশ্বকাপে পর্তুগালের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর ফুটবল কারিশমা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ব্রাজিলের ফুটবলপ্রেমীরা। আর বিশ্বসেরা এই তারকার পায়ের যাদু দেখতে ক্ষুধার্ত ভক্তদের ক্ষিধে মেটাতেই ব্যাতিক্রমী ওই স্যান্ডউইচ বানিয়েছেন স্থানীয় এক বারের শেফ।

সাও পাওলোর ক্যাম্পিনাস শহরেই ঘাঁটি গাড়বে পর্তুগাল। পর্তুগিজ শেফ জোসে দস সান্তোস আন্তোনিও তাই স্বদেশী তারকা ফরোয়ার্ড রোনালদোর নামে ওই স্যান্ডউইচ তৈরি করেছেন।

‘ক্রিস্টিয়ানো রোনালদো স্যান্ডউইচ’ নামের বিশেষ এই স্যান্ডউইচটা ইচ্ছে করলে বাড়িতে তৈরির চেষ্টাও করতে পারেন কেউ কেউ। কারণ খাবারটা তৈরি করতে কি কি লাগবে তাও বলে দিয়েছেন আন্তোনিও- কড মাছ, রসুন, ব্ল্যাক অলিভ, পেয়াজ ও অলিভ অয়েল।

তবে স্যান্ডউইচটা সুস্বাদু করতে লাগবে আরেকটা বিশেষ উপাদান, আন্তোনিওর ভাষায় সেটা হলো ‘রোনালদোর জন্য অনেক ভালোবাসা’।