২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব হকি লিগের প্রথম পর্ব ঢাকায়

বিশ্ব হকি লিগের এশিয়ান জোনের প্রথম পর্বের খেলা (অঞ্চল-২) হবে ঢাকায়। চারটি দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি হবে আগামী সেপ্টেম্বরে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 08:40 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

রোববার হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানান, ঢাকায় প্রথম পর্বের এই খেলাগুলো হবে ৫-৭ সেপ্টেম্বর। বাংলাদেশ ছাড়া এই অঞ্চলের অন্য দলগুলো হলো হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। 

এশিয়ান জোনের অন্য অঞ্চলের খেলাগুলো হবে ওমানে।

আগামী ১৭-২৫ জনুয়ারি সিঙ্গাপুরে হবে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। এশিয়ান জোনের ২টি অঞ্চল থেকে মোট ৪টি দল ওই পর্বে খেলবে।  

প্রতিযোগিতায় গত বছর প্রথম পর্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে উঠেছিল। দিল্লিতে দ্বিতীয় পর্বে ৬ দলের মধ্যে তৃতীয় হয় বাংলাদেশ।

এবারও বাংলাদেশ প্রথম পর্বে চ্যাম্পিয়ন হতে চায়। দলের কোচ নাভিদ আলম বলেন, “আমাদের সামনে এখন দুটি টুর্নামেন্ট, একটি বিশ্ব হকি লিগের প্রথম পর্ব, অন্যটি এশিয়ান গেমস। দুটি আসরেই ভালো করা আমাদের লক্ষ্য। প্রথমটিতে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।”

আসরটিকে সামনে রেখে আগামী ১ জুন থেকে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হচ্ছে। প্রাথমিক দলে ৩৫ জন খেলোয়াড়কে ডাকা হয়েছে।

পুরনো খবর:

এশিয়ান গেমস হকির প্রাথমিক দলে ৩৫ খেলোয়াড়