এশিয়ান গেমস হকির প্রাথমিক দলে ৩৫ খেলোয়াড়
দক্ষিণ কোরিয়ায় ইনচন এশিয়ান গেমসের জন্য জাতীয় হকি দলে ৩৫ জন খেলোয়াড় প্রাথমিকভাবে ডাক পেয়েছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) ইতোমধ্যে খেলোয়াড়দের তালিকা জমা দিয়েছে হকি ফেডারেশন।
বৃহস্পতিবার হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানান, এবারের দলটিতে তরুণ খেলোয়াড়দের আধিক্য রয়েছে। বিকেএসপি থেকেই দলে জায়গা পেয়েছেন ১১জন।জুনের প্রথম সপ্তাহে শুরু হবে দলটির প্রস্তুতি। তারপর অগাস্টের শেষ সপ্তাহে ২০ জনের দল করা হবে।এক মাসের ছুটি কাটিয়ে বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন জাতীয় দলের পাকিস্তানি কোচ নাভিদ আলম। গত মার্চে এশিয়ান গেমসের বাছাই পর্বে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করিয়ে ছুটি কাটাতে দেশে গিয়েছিলেন নাভিদ আলম।৩৫ জনের দল: অসীম গোপ, কৌশিক, চয়ন, কৃষ্ণা, তাপস, বেলাল, মনোয়ার, নিপ্পন, অজিত, মুহিত, সাব্বির, সিটুল, সোহাগ, শামীম, মিলন, বিপ্লব, নান্নু, নিলয়, সারোয়ার, মনসুর, খোরশেদ, শিটুল, ইরফান, মিমো, রুম্মান, রাব্বি, নাঈম, রেজাউল, আশরাফুর, রকি, আরশাদ, রুবেল, সোয়েব, ইমন, সাদিক।
