২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যালকাওকে চাইই পেকারম্যানের

চোট কাটিয়ে রাদামেল ফ্যালকাও অনুশীলন শুরু করলেও বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় এখনও কাটেনি। তবে দেশসেরা এই স্ট্রাইকারকে দলে পেতে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবেন কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 07:25 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

গত জানুয়ারিতে ফরাসি কাপের ম্যাচে হাঁটুর চোটে পড়েন ফ্যালকাও। এরপর বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করানোর পর পুরো মৌসুমের জন্যই মাঠের বাইরে চলে যেতে হয় এই ফরোয়ার্ডকে। তার বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় জাগে তখনই।

তবে গত সপ্তাহে ক্লাবের সঙ্গে তার অনুশীলনে ফেরাটা আশা জোগাচ্ছে ৬৪ বছর বয়সী কোচ পেকারম্যানকে।

“(ফ্যালকাওয়ের জন্য) আমি শেষ দিন, শেষ ঘণ্টা, শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করবো।”

১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে কলম্বিয়া। লাতিন আমেরিকার দেশটি তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন গ্রিসের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপের তাদের অন্য দুই প্রতিপক্ষ আইভরি কোস্ট ও জাপান।

পুরনো খবর:

অনুশীলনে ফিরলেও সংশয়ে ফ্যালকাও