২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ নিয়ে শঙ্কা নেই শোয়াইনস্টাইগারের

চোট কাটিয়ে বিশ্বকাপে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান শোয়াইনস্টাইগার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 07:14 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

যদিও হাঁটুতে চোট পেয়ে শনিবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জার্মান কাপের ফাইনাল খেলতে পারেননি বায়ার্ন মিউনিখের এই খেলোয়াড়।

এই চোটের কারণে গত সপ্তাহের অধিকাংশ সময় অনুশীলন করতে পারেননি শোয়াইনস্টাইগার। তবে আগামী সপ্তাহ থেকে আবারো অনুশীলনে ফিরতে আত্মবিশ্বাসী তিনি।

সাংবাদিকদের তিনি বলেন, “আমি পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পথে। (চোটের অবস্থা) এটা এখন অনেক ভালো মনে হচ্ছে।”

১২ জুন থেকে ব্রাজিলের ১২টি শহরে শুরু হবে এবারের ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের ‘জি’ গ্রুপে জার্মানির তিন প্রতিপক্ষ ঘানা, যুক্তরাষ্ট্র ও পর্তুগাল।