পশ্চিমবঙ্গের সঙ্গে ড্র মহিলা কাবাডি দলের
ভারতের পশ্চিমবঙ্গ কাবাডি দলের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করেছে বাংলাদেশ মেয়েরা।
শনিবার কলকাতায় ম্যাচটি ২১-২১ পয়েন্টে ড্র হয়।
ইনচন এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ মহিলা কাবাডি দল তিনটি প্রস্তুতি ম্যাচ খেলতে গত শুক্রবার কলকাতায় যায়।
