২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা গেল মহিলা কাবাডি দল

কলকাতায় তিনটি প্রস্তুতি ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ মহিলা কাবাডি দল। শুক্রবার সড়ক পথে রওনা হয়ে ইতোমধ্যে কলকাতায় পৌঁছেছে ১১ সদস্যের দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 11:21 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

এশিয়ান গেমসের প্রস্তুতির লক্ষ্যে পশ্চিমবঙ্গ মহিলা দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে শাহনাজ পারভীনের দলটি।

চীনের গুয়াংজুতে গত এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ। এবার আরো ভালো করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে দলটি।

দল: শাহনাজ পারভীন মালেকা (অধিনায়ক), ফারজানা আক্তার বেবি, ফাতেমা আক্তার পলি, রুপালি আক্তার, কচি রানি মন্ডল, জুনি চাকমা, শারমিন সুলতানা রিমা ও শিলা আক্তার।