মহিলা কাবাডিতে ঢাকা চ্যাম্পিয়ন
আন্ত:বিভাগীয় মহিলা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জেলা। বুধবার পল্টন কাবাডি স্টেডিয়ামে ফাইনালে তারা একটি লোনাসহ ২৩-১৬ পয়েন্টে নড়াইলকে হারিয়েছে।
জামালপুর দুটি লোনাসহ ৪১-২৩ পয়েন্টে পঞ্চগড়কে হারিয়ে তৃতীয় হয়েছে।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ঢাকার মালেকা পারভীন। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন নড়াইলের শারমিন সুলতানা রিমা।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
