২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান অধিনায়কের বিশ্বকাপ শঙ্কা

জাপানের অধিনায়ক মাকোতো হাসেবে এখনো জানেন না, হাঁটুর চোট থেকে কবে তিনি পুরো সেরে উঠবেন। বিশ্বকাপের স্বপ্ন ক্রমে ফিকে হয়ে যাচ্ছে বলে দুশ্চিন্তা বাড়ছে তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 10:55 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

হাসেবের ক্লাব নুরেমবার্গ মেইঞ্জের কাছে হেরে যাওয়ার পর তিনি বলেন, “আমার মনে হচ্ছে সব কিছু ঠিকভাবেই এগোচ্ছে। কিন্তু আমি খেলতে পারছি না। জানি না, কবে আবার মাঠে ফিরব।”

নুরেমবার্গ জার্মানির বুন্দেসলিগার পয়েন্ট তালিকার তলানিতে আছে। অবনমনের শঙ্কা চোখ রাঙাচ্ছে তাদের। তাই বিশ্বকাপের সঙ্গে নিজের ক্লাব নিয়েও ভাবছেন হাসেবে।

ডান হাঁটুতে চোট পেয়ে জাপানের এই মিডফিল্ডার জানুয়ারি থেকে মাঠের বাইরে। এর পর দুটি অস্ত্রোপচারও হয়েছে তার।
ব্রাজিল বিশ্বকাপে জাপানের ‘সি’ গ্রুপে আছে কলম্বিয়া, গ্রিস ও আইভরি কোস্ট।