বার্সেলোনায় অবশেষে হারলেন নাদাল
সাম্প্রতিক সময়ে প্রিয় 'ক্লে কোর্টে'ই যেন ছন্দ হারিয়ে ফেলেছেন রাফায়েল নাদাল। গত সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্সে হারার পর এবার বার্সেলোনা ওপেনের কোয়ার্টার-ফাইনালেও হারলেন স্পেনের এই তারকা।
শুক্রবার নিকোলাস আলমাগ্রোর কাছে ২-৬, ৭-৬, ৬-৪ গেমে হার মানেন নাদাল।
গত শুক্রবার মন্টে কার্লো মাস্টার্সের কোয়ার্টার-ফাইনালে টেনিসের র্যাঙ্কিংয়ে এক নম্বর তারকা হেরেছিলেন স্বদেশী দাভিদ ফেরারের কাছে।
বার্সেলোনার এই টুর্নামেন্টে এর আগে আটবার শিরোপা জিতেছেন নাদাল। তাছাড়া এই কোর্টে টানা ৪১ জয়ের পর হারলেন 'ক্লে কোর্টের রাজা' নামে পরিচিত নাদাল।
২০০৩ সালে ১৫ বছর বয়সে অভিষেকের পর এখানে হারেননি নাদাল। ক্লে কোর্টে নাদাল কতটা অপ্রতিরোধ্য তা তার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা দিয়েই বোঝা যায়- ১৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল শুধু ক্লে কোর্টের ফ্রেঞ্চ ওপেনই জিতেছেন আটবার।
