২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিনিয়োকে জরিমানা

রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করে শাস্তি পেলেন চেলসি কোচ জোসে মরিনিয়োকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2014, 12:04 AM

Updated : 01 Sep 2026, 12:46 PM

ইংল্যান্ডের ফুটবল ফেডারেশন মেজাজী এই কোচকে ৮ হাজার পাউন্ড জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার জন্য সতর্ক করে দিয়েছে।

বৃহস্পতিবার এফএর ওয়েবসাইটে মরিনিয়োর শাস্তির বিষয়টি জানানো হয়।

গত মাসে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে চেলসি কোচ আইন ভঙ্গ করে মাঠে নেমে গিয়েছিলেন। সেই ম্যাচে চেলসির দুই ফুটবলার লাল কার্ড দেখেন।

সেই রাতে ব্রাজিলের মিডফিল্ডার রামিরেসের লাল কার্ডটি মেনে নিতে পারেননি মরিনিয়ো। এ নিয়ে রেফারির সঙ্গে কথা বলার জন্য পর্তুগালের এই কোচ মাঠে নেমে গিয়েছিলেন। তখন মরিনিয়োকেও লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি ক্রিস ফয়।

ম্যাচ শেষে রেফারি ফয়কে চেলসির আর কোনো ম্যাচ পরিচালনা করতে না দেয়া উচিত বলে মন্তব্য করেন মরিনিয়ো।

এফএ পুরো বিষয়টি নিয়ে তদন্ত করার পর এ শাস্তি দেয়।