ষষ্ঠ রাউন্ডে ফাহাদের জয়, নিয়াজের ড্র
মালয়েশিয়ার কুয়ালা লামপুরে দাতিম রাজা ড. নাজরিন শাহ কেএল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডে জয় পেয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ রহমান।
এই রাউন্ডে তিনি হারান ইউক্রেনের আন্তর্জাতিক মাস্টার বগদান বর্সসকে। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে ফাহাদের অবস্থান ৫০তম।ফাহাদের জয়ের দিনে ড্র করেছেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ। ছয় রাউন্ড থেকে সাড়ে ৪ পয়েন্ট নিয়ে তার অবস্থান অষ্টম।বাংলাদেশের আরেক দাবাড়ু আনিসুজ্জামান জুয়েল ষষ্ঠ রাউন্ডে হেরে আছেন ৬৯ তম স্থানে।
