২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভোরনোকে হারিয়ে শিরোপার পথে জুভেন্টাস

ফের্নান্দো লরেন্তের জোড়া গোলে লিভোরনোকে হারিয়ে ইতালির সেরি আর হ্যাটট্রিক শিরোপা জেতার পথে রয়েছে জুভেন্টাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 03:40 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

সোমবার রাতে নিজেদের মাছে ম্যাচের ৩২তম মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দেন লরেন্তে। তিন মিনিট পরই হেডে জয়সূচক গোলটি করেন স্পেনের এই ফরোয়ার্ড।

ছয় ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা এএস রোমার চেয়ে আট পয়েন্ট এগিয়ে আছে আন্তোনিও কোনতের দল।

বড় কয়েকটি অঘটন না ঘটলে ৩২ ম্যাচে ৮৪ পয়েন্ট পাওয়া জুভেন্টাসের শিরোপা কেউ ছিনিয়ে নিতে পারবে না। বড় ম্যাচ বলতে সামনে আছে কেবল রোমার মাঠে লড়াই। এছাড়া মাঝারি মানের দল উদিনেজে, আতলান্তা ও কাইলিয়ারি এবং অবনমনের ঝুঁকিতে থাকা বোলেনিয়া ও সাস্সুয়োলোর বিপক্ষে খেলবে তোরিনোর ক্লাবটি।

আর রোমার মুখোমুখি হতে হবে ফিওরেন্তিনা ও এসি মিলানের মতো দলের।

সোমবার রাতে পরের ম্যাচে এসি মিলান ২-১ গোলে হারায় জেনোয়াকে।