২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো হোঁচট ইন্টার মিলানের

ইতালির সেরি আতে মিডফিল্ডার ফ্রেদি গুয়ারিনের ভুলে নিচের সারির দল লিভোরনোর বিপক্ষে হোঁচট খেয়েছে ইন্টার মিলান। সোমবার নিজেদের মাঠ সান সিরোতে ২-২ গোলে ড্র করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 02:38 PM

Updated : 22 Aug 2022, 06:00 PM

সোমবার মিডফিল্ডার হেরনানেস ও রদ্রিগো পালাসিওর গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ইন্টার।

দ্বিতীয়ার্ধে পাওলিনিয়ো একটি গোল শোধ করেন। ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে গুয়ারিনের ব্যাকপাস ধরে লিভোরনোকে সমতায় ফেরান ইমেঘারা।

সান সিরোতে ইন্টারের আগের দুটি ম্যাচেও পয়েন্ট খুইয়েছিল ইন্টার।

সোমবার লিগে ১৩তম বার ড্র করে এখন পঞ্চম অবস্থানে আছে ইন্টার। এ অবস্থানে থাকলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের বদলে ইউরাপা লিগ খেলতে হবে তাদের।

সোমবারের অন্য ম্যাচে আন্তোনিও দি নাতালের একমাত্র গোলে কাতানিয়াকে হারিয়েছে উদিনেজে।