২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মঘাতী গোলে জিতল পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে চেলসির বিপক্ষে প্রথম লেগের ম্যাচে নামার আগে প্রস্তুতিটা খুব একটা ভালো হলো না পিএসজির। ফরাসি লিগে নিসের বিপক্ষে আত্মঘাতী গোলের দৌলতে জিততে হয়েছে তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 02:57 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

শুক্রবার নিসের বিপক্ষে প্রথমার্ধটা গোলশূন্য কাটায় পিএসজি। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলে জয় পেয়েছে তারা। তবে সেই গোলটিও পিএসজির কেউ করেনি।

ম্যাচের ৫২ মিনিটে এডিনসন কাভানির শট বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান নিসের এক ডিফেন্ডার।

এই জয়ের পর মোনোকোর চেয়ে ১৩ পয়েন্ট বেশি নিয়ে ফরাসি লিগের শীর্ষে আছে পিএসজি। ৩১ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭৬। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোনাকো।

আপাতত অবশ্য লিগ নয়, চ্যাম্পিয়ন্স লিগ নিয়েই ভাবতে হচ্ছে পিএসজিকে। বুধবার নিজেদের মাঠে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে খেলবে তারা।