২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনির নৈপুণ্যে ম্যান ইউর জয়

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়েছে। দুটো গোলই করে ম্যান ইউর জয়ের নায়ক ওয়েইন রুনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 01:45 AM

Updated : 01 Sep 2026, 12:39 PM

ওয়েস্ট হ্যামের মাঠে অষ্টম মিনিটেই রুনি এগিয়ে দেন দলকে। গোলটা এক কথায় দুর্দান্ত। মাঝ বৃত্তের কাছাকাছি থেকে, ডান পায়ের জোরালো শটে ওয়েস্ট হ্যামের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন রুনি।৩৩ মিনিটে আবার এই ফরোয়ার্ডের লক্ষ্যভেদ এবং তাতে তিন পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত হয়ে যায় ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের।জিতলেও ৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকতে হচ্ছে ম্যান ইউকে। এক ম্যাচ বেশি খেলে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি।