মানিকছড়িতে কিশোরী ধর্ষণে আটক ৩
মানিকছড়ির গবামারা এলাকা থেকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি।
শুক্রবার দুপুরে এক পাহাড়ি কিশোরীর শ্লীলতাহানীর অভিযোগে তাদেরকে আটক করা হয়।
এ ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়ি-চট্রগ্রাম সড়ক অবরোধ করে এলাকাবাসী। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস পেয়ে আধাঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা।
মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী জানান, মানিকছড়ির নির্যাতিত মেয়েটি খাগড়াছড়ি থেকে বাসে করে বাড়ি ফেরার পথে গবামারা এলাকায় তাকে জোর করে নামিয়ে দেয় বাসচালকের সহকারী।
“সেখানে মোটর সাইকেল চালক শহীদুল ইসলাম (২৫), মাহবুব আলম (২২) ও বেলাল হোসেন (২৪) মেয়েটিকে বাড়ি পৌঁছে দেবে বলে মোটর সাইকেলে উঠিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।”
পরে সে পালিয়ে এসে দোকানে ঘটনা খুলে বললে সেখানে উপস্থিত ইউনিয়ন পরিষদ (ইউপি ) চেয়ারম্যান মো. আবুল কালাম লোক পাঠিয়ে ওই যুবকদের আটক করে পুলিশে সোর্পদ করেন বলে জানান ওসি।
