অলিস্পিয়াকোসের কাছে পর্যুদস্ত ম্যান ইউ
ইংলিশ প্রিমিয়ার লিগে ব্যর্থতার বৃত্তে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগেও হোঁচট খেলো। মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম পর্বে গ্রিসের এথেন্সে অলিম্পিয়াকোসের মাঠে ২-০ গোলে হেরে গেছে ইপিএলের শিরোপাধারীরা।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের জালে গোলের পর অলিম্পিয়াকোসের ফুটবলারদের উদযাপন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের জালে গোলের পর অলিম্পিয়াকোসের ফুটবলারদের উদযাপন।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের জালে গোলের পর অলিম্পিয়াকোসের ফুটবলারদের উদযাপন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের জালে গোলের পর অলিম্পিয়াকোসের ফুটবলারদের উদযাপন।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে গ্রিসের অলিম্পিয়াকোস। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে গ্রিসের অলিম্পিয়াকোস।
শেষ আটের পথে বরুসিয়া
দুই অর্ধে দেয়া দুই গোলে অতিথিদের সহজেই হারায় গ্রিসের দলটি। পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলে মাত্র একটা শট নিতে পেরেছে ডেভিড ময়েসের দল।
বিরতির আগে অলিম্পিয়াকোসকে এগিয়ে দেন আলেহান্দ্রো দমিনগেস। আর ম্যাচের ৫৪তম মিনিটে আর্সেনাল থেকে ধারে খেলতে আসা জোয়েল ক্যাম্পবেলের নির্ভুল শটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।
ম্যাচের শেষের দিকে সহজ একটি সুযোগ নষ্ট করেন ম্যান ইউর রবিন ফন পার্সি। তবে এই ডাচ ফরোয়ার্ড গোলটি পেলে অবিচারই হতো অলিম্পিয়াকোসের ওপর। ম্যাচে আরো বড় ব্যবধানে জয়ই প্রাপ্য ছিল দলটির।
এরই মধ্যে এ মৌসুমের এফএ কাপ ও লিগ কাপ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগেও শিরোপার আশা শেষ ডেভিড ময়েসের দলের। শেষ ষোলোর পরের লেগে ওল্ড ট্রাফোর্ডে বড় ব্যবধানে জিততে না পারলে চ্যাম্পিয়ন্স লিগেও ইতি ঘটবে এতিহ্যবাহী এই দলটির।
মঙ্গলবার রাতে শেষ ষোলোর আগের ম্যাচে রাশিয়ার জেনিত সেইন্ট পিটার্সবার্গের মাঠ থেকে ৪-২ গোলের জয় নিয়ে ফিরেছে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড।
