২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটের পথে বরুসিয়া

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের পথে বড় এক পদক্ষেপ ফেলেছে বরুসিয়া ডর্টমুন্ড। মঙ্গলবার রাতে শেষ ষোল দলের লড়াইয়ের প্রথম লেগে রাশিয়ার জেনিত সেইন্ট পিটার্সবার্গের মাঠ থেকে ৪-২ গোলের জয় নিয়ে ফিরেছে জার্মান বুন্দেসলিগার গতবারের রানার্স-আপরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 01:11 AM

Updated : 01 Sep 2026, 12:30 PM

রবের্ত লেভানদভস্কির জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে রাশিয়ার জেনিত সেইন্ট পিটার্সবার্গের মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে বরুসিয়া ডর্টমুন্ড। রবের্ত লেভানদভস্কির জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে রাশিয়ার জেনিত সেইন্ট পিটার্সবার্গের মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে বরুসিয়া ডর্টমুন্ড।

জেনিত সেইন্ট পিটার্সবার্গের জালে গোল দেয়া মার্কো রয়েসকে বরুসিয়া ডর্টমুন্ড সতীর্থের অভিনন্দন। জেনিত সেইন্ট পিটার্সবার্গের জালে গোল দেয়া মার্কো রয়েসকে বরুসিয়া ডর্টমুন্ড সতীর্থের অভিনন্দন।

রবের্ত লেভানদভস্কির জোড়া গোলে রাশিয়ার জেনিত সেইন্ট পিটার্সবার্গের মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে বরুসিয়া ডর্টমুন্ড। রবের্ত লেভানদভস্কির জোড়া গোলে রাশিয়ার জেনিত সেইন্ট পিটার্সবার্গের মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে বরুসিয়া ডর্টমুন্ড।

রবের্ত লেভানদভস্কির জোড়া গোলে রাশিয়ার জেনিত সেইন্ট পিটার্সবার্গের মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে বরুসিয়া ডর্টমুন্ড। রবের্ত লেভানদভস্কির জোড়া গোলে রাশিয়ার জেনিত সেইন্ট পিটার্সবার্গের মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে বরুসিয়া ডর্টমুন্ড।

পেত্রোভস্কি স্টেডিয়ামে চতুর্থ ও পঞ্চম মিনিটে দুই মিডফিল্ডার হেনরিখ মাখিতারিয়ান ও মার্কো রয়েসের লক্ষ্যভেদে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও বিরতির আগে আর গোলের দেখা পায়নি বরুসিয়া।

বিরতির পর খেলা জমে ওঠে, ১৪ মিনিটের ব্যবধানে চার গোল উত্তেজনায় ভাসিয়ে দেয় গ্যালারিকে।

৫৭ মিনিটে জেনিতের মিডফিল্ডার ওলেগ শাতভ ব্যবধান কমালেও চার মিনিট পরেই ৩-১ করেন পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভানদভস্কি।

৬৯ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হাল্কের সফল পেনাল্টি সমতা ফেরানোর স্বপ্ন দেখিয়েছিল স্বাগতিক দলকে।

কিন্তু দুই মিনিট পরই লেভানদভস্কির দ্বিতীয় গোল আবার বাড়িয়ে দেয় ব্যবধান। বাকি সময়ে বরুসিয়ার রক্ষণভাগকে বিপদে ফেলতে পারেনি জেনিত।