মেয়েদের অ্যাথলেটিক্সে আয়শার সাফল্য
আন্তঃজেলা মহিলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দ্রুততম মানবী হয়েছেন গাইবান্ধা জেলার আয়শা আক্তার। ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়েছেন তিনি।
এর আগে ২০০ মিটার এবং ৪০০ মিটার দৌড়েও প্রথম হয়ে প্রতিযোগিতার সেরা অ্যাথলেটের পুরস্কার পেয়েছেন আয়শা।হাই জাম্প ও বর্ষা নিক্ষেপে সিরাজগঞ্জের উম্মে হাফসা রুমকি এবং ১০০ মিটার রিলেতে কিশোরগঞ্জ জেলা প্রথম হয়েছে।প্রতিযোগিতার সেরা দল হয়েছে গাইবান্ধা জেলা। ৯টির মধ্যে তিনটি ইভেন্টে প্রথম হয়েছে তারা।বুধবার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
