সাম্পদোরিয়াকে হারিয়ে শিরোপা লড়াইয়ে রোমা
ইতালির সর্বোচ্চ লিগ সেরি আয় সাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে টিকে আছে রোমা।
ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোয় জোড়া গোল করেছেন স্বাগতিক স্ট্রাইকার মাত্তিয়া দেস্ত্রো। অন্য গোলটি বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের।
৮০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অতিথি ডিফেন্ডার দানিয়েলে গাসতালদেলো।
এই জয়ের ফলে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের সঙ্গে রোমার ব্যবধান কমে দাঁড়িয়েছে ৯ পয়েন্টে। ২৪ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৬৩ আর এক ম্যাচ কম খেলা রোমার পয়েন্ট ৫৪।
রোববার রাতে জুভেন্টাস ৩-১ গোলে হারিয়েছে কিয়েভোকে।
২৪ ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নাপোলি।
লিগে দিনের অন্যান্য ম্যাচে কাতানিয়া ৩-১ গোলে লাৎসিওকে, পার্মা ৪-০ গোলে আতালান্তাকে ও লিভোরনো ২-১ গোলে ক্যালিয়ারিকে হারিয়েছে এবং উদিনেজে ও জেনোয়া ৩-৩ গোলে ড্র করেছে।
