চেলসিকে হারিয়ে শেষ আটে ম্যান সিটি
শেষ পর্যন্ত জোসে মরিনিয়োকে ‘হারালেন’ মানুয়েল পেল্লেগ্রিনি। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে দুটো লড়াইয়েই মরিনিয়োর চেলসির কাছে হার মানতে হয়েছে পেল্লেগ্রিনির ম্যানচেস্টার সিটিকে। তবে এফএ কাপের পঞ্চম রাউন্ডের ফলাফল ঠিক উল্টো।
শনিবার রাতে চেলসিকে ২-০ গোলে হারিয়ে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী টুর্নামেন্টটির কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ম্যান সিটি।ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দুই অর্ধে বিজয়ীদের দুই গোলদাতা মন্টেনেগ্রোর ফরোয়ার্ড স্তেভান জোভেতিচ ও ফরাসী মিডফিল্ডার সামির নাসরি।কার্ডিফ সিটিকে ২-১ গোলে হারিয়ে উইগান অ্যাথলেটিক ও সাউথহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়ে সান্ডারল্যান্ডও শেষ আট নিশ্চিত করেছে।তবে প্রবল বৃষ্টিতে মাঠ ভিজে যাওয়ায় শেফিল্ড ওয়েন্সডে ও চার্লটন অ্যাথলেটিকের ম্যাচটি হতে পারেনি।
